বীথি ঘোষ সংগীতশিল্পী, শিক্ষক, গবেষক ও সাংস্কৃতিক কর্মী। ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পড়াশোনা সমাপ্ত করে বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন। বাংলাদেশের প্রতিবাদী সংগীত, পরিবেশ আন্দোলন ও গণ-আন্দোলনের সাংস্কৃতিক পরিসর তাঁর আগ্রহ ও কাজের প্রধান ক্ষেত্র। তিনি সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের সদস্য। গল্পপত্রিকা বয়ান এবং সর্বজনকথা পত্রিকার সম্পাদনা পরিষদের সঙ্গে যুক্ত। জুলাই গণ-অভ্যুত্থানের গান গ্রন্থটি তাঁর অনুসন্ধান, সংগ্রহ ও সংকলনের একটি প্রয়াস।
Books by the Author
|
|