কবিরুল বাশার জনস্বাস্থ্য কীটতত্ত্ববিদ এবং মহামারিবিদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক, গবেষক এবং জনস্বাস্থ্য বিষয়ক লেখক। গ্রিসের অ্যারিস্টটল ইউনিভার্সিটি অফ থেসালোনিকি ও জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষকতা করেছেন। অধ্যাপক বাশার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় স্নাতক ও কীটতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অফ পাবলিক হেলথ (MPH) এবং জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয় থেকে মচ বাহক মশার উপর PhD ডিগ্রি সম্পন্ন করেন। ড. বাশার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেঙ্গু ও অন্যান্য আর্বোভাইরাল রোগ বিষয়ক উপদেষ্টা। তিনি ইউনিসেফ, WHO এবং গ্লোবাল ফান্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সংস্থার পরামর্শক হিসেবে কাজ করেছেন। তাঁর গবেষণার মূল ক্ষেত্র মশাবাহিত রোগ, যেমন—ডেঙ্গু, ম্যালেরিয়া, জাপানিজ এনসেফালাইটিস, জিকা এবং চিকুনগুনিয়া। তাঁর শতাধিক গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক এবং আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়মিত পরিবেশ ও জনস্বাস্থ্যবিষয়ক কলাম লিখেন। এ পর্যন্ত তাঁর পাঁচটি বই প্রকাশিত হয়েছে। সম্প্রতি তাঁর প্রকাশিত বই—উচ্চ মাধ্যমিক জীববিদ্যা দ্বিতীয় পত্র (প্রাণিবিদ্যা)।
Books by the Author
|
|